প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুকুর থেকে মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, নিহত মর্জিনা উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত.শামসুল হকের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক রোগী ছিলেন মর্জিনা । সকালে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান তিনি । সেখানে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া না গেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ ভেসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)