• সমগ্র বাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ যাদের হাতে ছাত্র-জনতার রক্ত লেগে আছে, অস্ত্রের আঘাতে ছাত্ররা পঙ্গুত্ববরণ করেছে। সেই আওয়ামী লীগের ব্যানারে কিশোরগঞ্জে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।

শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সকাল ১১টায়, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য, চিন্তাভাবনা ও কর্ম পরিকল্পনা শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির আহবায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখছি পুলিশ ঠিকমতো আসামি ধরছে না। আসামিরা আগাম জামিন নিয়ে নিচ্ছে। আসামি ধরলেও তারা জামিন পেয়ে যাচ্ছে। আগামী রবিবার থেকে কোনো আসামির জামিন দিলে একজন ম্যাজিস্ট্রেট ও জজকে চেয়ারে বসতে দেওয়া হবে না। এছাড়া আগামী রবিবার থেকে জেলার রাস্তাঘাট সংস্কার, নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ, যানজট নিরসন, কিশোরগঞ্জ পৌরসভা, এলজিইডি, সড়ক ও জনপদের দুর্নীতি-অনিয়ম ও হলুদ সাংবাদিকদের নজরদারিসহ ছাত্র -জনতার উপর হামলা মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার হুশিয়ারি দেন।

সংবাদ  সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন মিয়া সহ নতুন কমিটি নেতারা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo