• সমগ্র বাংলা

গোপালপুরে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার প্রতিবাদে যুবদলের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাংগাইলের গোপালপুর উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান  সোহেল ''৫ ই' আগস্ট সরকার পতনের পর থেকে স্বপদে বহাল থেকেও অনুপস্থিত জনিত কারণে নাগরিক সেবা ব্যাপকভাবে বিঘ্নত হওয়ার প্রতিবাদে শিমলা ইউনিয়ন যুবদল ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতি (৩০ জানুয়ারী) বিকালে নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সম্মুখে এ মানববন্ধন করা হয়। এতে বিএনপি ও এলাকায় সর্বস্তরে শত শত মানুষ অংশ গ্রহন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ শাজাহান ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান, জাসাস সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন , নগদা শিমলা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু হানিফ কিছলু, হেমনগর ইউনিয়নের যুবদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাব্বির আহম্মেদ, মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জলিল সহ প্রমুখ।

বক্তরা বলেন, আসাদুজ্জামান সোহেল চেয়ারম্যান একজন সন্ত্রাসী দুর্নীতিবাজ। সে কোর্টে রীট করে আবারো ক্ষমতা ফিরে পেতে চায়। শেখ হাসিনা পালিয়ে গেছে,  শেখ হাসিনা যদি ফিরে আসতে না পারে তাহলে শেখ হাসিনার দুশোর সোহেল চেয়ারম্যান সন্ত্রাসী,  মদখোর, ঘুষখোর সে কিভাবে ফিরে আসবে। সন্ত্রাসী সোহেলকে আর আসতে দেওয়া হবে না। তার বিরুদ্ধে আজ হাদিরা ইউনিয়নের বিএনপি সোচ্চার, তার বিরুদ্ধে নগদাশিমলা ইউনিয়নের সকল জনগন ঐক্যবদ্ধ হয়ে আছে। ভোট চোর, চাঁদাবাজ সোহেল কে তাকে দ্রুত অপসারণ করতে হবে। তিনি সৈরাচারের আমলে ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নিবাচিত হন। সোহেল এখানে আরেকটি আয়না ঘর তৈরি করে তার বাহিনী রাসেলকে ধরে নিয়ে সেখানে নির্মম ভাবে নিযার্তন করছে । অবিলম্বে তাকে দ্রুত অপসারন করার দাবী জানান।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo