ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সদর উপজেলার লালপুর এলাকায় আল মদিনা ট্রেডার্স নামে একটি পলিথিন তৈরির দানা, কাটুন ও সূতা তৈরীর ফ্যাক্টরিতে লাগা আগুন এক ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা।
ফ্যাক্টরি মালিক সুমন মিয়া জানান, ফ্যাক্টরি পাশে একটি চায়না প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। এর কিছুক্ষন পর আগুনের স্ফুলিং পড়ে ফ্যাক্টরির এক পাশে আগুন লেগে যায়। ভেতরে পলিথিন তৈরির দানা, কাটুন ও সূতা থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবরপেয়ে মন্ডলপাড়া, ফতুল্লা ও পাগলা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও মালিকপক্ষ জানায় ফ্যাক্টরির পাশে একটি প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। সেটি থেকে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত্র হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)