• সমগ্র বাংলা

টঙ্গীতে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে আনোয়ারুল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টায় টঙ্গীর পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গেলে কারখার শ্রমিক আনোয়ারুল  গুরুতর আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আনোয়ারুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে।

ওসি জানান, তামিশনা গ্রুপের কারখানার লিফটের তার ছিঁড়ে এক শ্রমিক আহত হন। পরে পাশের ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির মালিক গোলজার আহমেদ চৌধুরীর মুঠোফোনে ফোন দিলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বছর ৯ ডিসেম্বর একই প্রতিষ্ঠানের লিফট ছিঁড়ে তিন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo