• সমগ্র বাংলা

বগুড়ায় দুই ট্রাকের ওভারটেকিং সংঘর্ষে প্রাণ গেলো হেলপারের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতিতে দুই ট্রাক ওভারটেকিং করার সময় সংঘর্ষে রাজু আহমেদ (৫০) নামের এক হেলপার নিহত হয়েছে। 

নিহত রাজু আহমেদ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এসময় পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পিছনে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, চালকের বেপরোয়া ড্রাইভিং এবং সড়কে ওভারটেক করার অসতর্কতায় এই দূর্ঘটনার মূল কারণ। দূর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাক দুইটি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo