• সমগ্র বাংলা

লালমনিরহাটে সুড়ঙ্গ খুড়ে ব্যাংকে চুরির চেষ্টা, তদন্ত কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ সুড়ঙ্গ খুড়ে লালমনিরহাটের সোনালী ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা তবে লোকজন টের পাওয়ায় দুবৃত্তরা পালিয়ে গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ  ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে ৬ ফুট গভীর একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকের একজন নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এসময় পালিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে এসে চোরদের ব্যবহৃত লোহার জগ, শাবল, করাত ও ড্রিল মেশিন সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনালী ব্যাংক বড়বাড়ি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাজু মিয়া জানান,এ ঘটনায় রাতেই  সদর থানায় অজাতনামা একটি অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুন উর রশীদ হেলালী , সোনালী ব্যাংকের এজিএম শাহিন আক্তার ভুঁইয়াকে প্রধান করে তিন দিনের সময় বেঁধে দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, খবর পেয়েই সদর থানার একটি টীম সেখানে গিয়ে চোরদের সুরঙ্গ খোঁড়ার কাজে ব্যবহৃত লোহার জগ, শাবল, করাত ও ড্রিল মেশিন সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে, ব্যাংক থেকে কোন কিছু চুরি যায়নি। বিষয়টি পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সিআইডি তদন্ত  কবছেন বলেও তিনি জানান।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo