• সমগ্র বাংলা

বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজুর শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো: রেজাউল ইসলাম রেজু। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির সর্বশেষ এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: রেজাউল ইসলাম রেজু নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার হতদরিদ্র শীতার্ত মানুষ, হরিজন পল্লী এবং বাজার এলাকার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন। চলমান শীতের শীতের তীব্রতা যতদিন থাকবে ততদিন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রেজু। 

তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের শীতার্ত দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার হতদরিদ্র শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এদিন ইউনিয়নের নগরবীজ সংলগ্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি
বেদারুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেন মানুষ মানুষের জন্য আর আমি একজন সামর্থবান মানুষ হয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর চেস্টা করছি মাত্র। আমার নির্বাচনী উপজেলা রাণীনগর ও আত্রাই উপজেলার দলবল নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার শীতার্ত মানুষরা যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমি সেই সব শীতার্ত মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এছাড়া শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া শহীদ প্রেসিডন্টে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নিজের সামর্থ অনুসারে শীতবস্ত্র নিয়ে আমার নির্বাচনী এলাকার সর্বদলীয় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেস্টা করছি। দুই উপজেলার তৃণমূল পর্যায়ের গরীব ও অসহায় দলীয় নেতাকর্মীরা যেন এই শীতে কষ্ট না পায় সেই জন্য প্রতিটি ওয়ার্ডে তালিকা করে শীতবস্ত্র পৌছে দেওয়ার চেস্টা করছি। আগেও বিভিন্ন দুর্যোগে নির্বাচনী এলাকার অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর চেস্টা করেছি। আগামীতেও আমার এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo