• সমগ্র বাংলা

ঝাওয়াইলে কৃষক দলের কৃষক সমাবেশে অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে; টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এতে কৃষকের পাশাপাশি হাজার হাজার কৃষাণি অংশ নেন।  এসময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত হালের গরু, লাঙ্গল-জোয়াল, ডাকি, কুলা, হাপট সহ বিভিন্ন উপকরণ নিয়ে মিছিলে সহকারে সমাবেশে আসতে থাকে।

রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১২টায়, ঝাওয়াইল মহারানী হেমন্তকুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি), প্রধান বক্তা ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,  সহ-সভাপতি নুরুল ইসলাম সুজা, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোকসেলুর রহমান মোকলেস,তথ্য-গবেষণা সম্পাদক মুক্তার হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা জাসাস এর সভাপতি শাহনুর আহমেদ সোহাগসহ ঝাওয়াইল, হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সঞ্চালনায় করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু ।

সমাবেশে উপস্থিত কৃষকগণ, সারের দাম অর্ধেকে নামিয়ে আনা, বিনাসুদে কৃষি ঋণ বিতরণ ও কৃষি খাতে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের একাউন্টে প্রদানের দাবি জানান।

এসময় বিএনপি নেতারা বলেন কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo