• সমগ্র বাংলা

দিনাজপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: “ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠমুক্ত দেশ গড়ি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। দিবসটিতে যৌথভাবে কর্মসূচি পালন করেছে জেলা সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এতে অংশ নেন চিকিৎসক নার্সসহ স্বাস্হ্য সেবায় নিয়োজতরা।

আজ রবিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্তর থেকে র‌্যালী বের করা হয়।  র‌্যালী শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরীফ।    

 প্রধান অতিথি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরীফ বলেন, আজকের দিবসের যে তাৎপর্য এ বিষয় সবাইকে সচেতন করতে হবে। নিয়মিত চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। স্বাস্থ্য পরামর্শ অনেক ভূমিকা পালন করে। যারা ভবিষ্যতে নার্সিং পেশায় জড়িত তাদের একটি বড় ভূমিকা রয়েছে। আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এ বিষয়ে কাজ করতে হবে।

দিনাজপুর সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সঞ্চলনায় আরোও বক্তব্য রাখেন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ সোহেল ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কুষ্ঠ চিকিৎসা সেবাকে প্রাথমিক স্বাস্থ্য সেবার সঙ্গে একীভুত ও বিভিন্ন বেসরকারি সেবা প্রতিষ্ঠানকে কুষ্ঠ সেবায় সম্পৃক্ত করায় বাংলাদেশে কুষ্ঠ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। জনগনের সচেতনতা বৃদ্ধি করে কুষ্ঠ সেবায় সম্পৃক্ত করতে পারলে এ ব্যাপারে আরো সফলতা  অর্জন সম্ভব হবে। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যভিত্তিক বিষয় উপস্হাপন করেন লেপ্রা বাংলাদেশ দিনাজপুরের সমন্বয়কারী চঞ্চল সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুর রাজ্জাক।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo