• সমগ্র বাংলা

পাবনায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্র লীগের ৫ নেতাকর্মী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকালে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি পরে শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।

ঘটনার পর পুলিশ অভিযানে নামে। মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে আটক করা হয়।  

আটককৃতরা হলো, আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাজাহান খানের ছেলে শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩১), একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে তপু রায়হান (৩৫), বিল্লাল মৃধার ছেলে শাকিল মৃধা (১৭)।

শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি সালাউদ্দিন কাদের।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo