• সমগ্র বাংলা

রাণীনগরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয় ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সদর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলের আগে আরাফাত রহমান কোকোর জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল-হক, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী মোজাফ্ফর হোসেনের পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দোয়া মাহফিলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সকল শহীদরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে সেই সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা ও তারেক রহমানকে দ্রুত দেশে ফেরানোর জন্য এবং সারা বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo