প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ সম্পদ বিবরনীতে তথ্য গোপন এবং জ্ঞাত বর্হিভূত সাড়ে ৫ কোটি টাকার সম্পদ অর্জনসহ ভোগ দখলের অভিযোগে আওয়ামী লীগের সাবেক নেতা ইমাম আবু জাফর রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ওই মামলা রেকর্ড করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারি পরিচালক নুর আলম।
মামলার বিবরনে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কাছে দাখিলকৃত সম্পদ বিবরনীতে স্হাবর সম্পতি হিসেবে ২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৯২০ টাকার এবং অস্হাবর হিসেবে ১ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ১৪৭ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিল অভিযুক্ত ইমাম আবু জাফর রজ্জব। এছাড়াও দেনা হিসেবে ১ কোটি ৫৮ লাখ৮২ হাজার ১৫৭ টাকার উল্লেখ করা হয়েছিল বিবরনীতে।
এব্যাপারে অনুসন্ধানে নেমে দুদক খুজে পায় ৭ কোটি ৮৬ লাখ ১৭ হাজার ৪৭ টাকার সম্পদ। এর মধ্যে স্হাবর ৫ কোটি ১৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার এবং অস্হাবর ২ কোটি ৬গ লাখ ১২ হাজার ৬২৫ টাকার সম্পদ। ধার দেনা পারিবারিক ব্যয় বাদে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের পরিমান ধরা হয়েছ ৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯৮৭ টাকার সম্পদ।
এব্যাপারে আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ইমাম আবু জাফর রজ্জবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে মামলা রেকর্ড করেছেন দুদক কর্মকর্তা। মামলা নম্বর ১।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)