• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার হাম্মাদি গুলিতে নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শেখ মুহাম্মদ আলী হাম্মাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম আল-আখবারের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বন্দুকধারীদের গুলিতে তিনি প্রাণ হারান।

হামলার সময় দুটি গাড়িতে আসা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাম্মাদি সেখানে মৃত্যুবরণ করেন।

তবে ইসরাইল বা কোনো গোষ্ঠী এখনো এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। 

আলী হাম্মাদি কয়েক দশক ধরে এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। ১৯৮৫ সালে লুফথানসার ফ্লাইট ৮৪৭ ছিনতাইয়ের ঘটনায় তার সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজন আমেরিকানসহ ১৫৩ যাত্রীকে জিম্মি করা হয়। ছিনতাইকালে এক মার্কিন নাগরিককে নির্যাতন করে হত্যা করা হয়।

হিজবুল্লাহ কমান্ডারের এই হত্যাকাণ্ড এমন সময়ে ঘটল, যখন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলের সঙ্গে সংঘাতের মধ্যে রয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলা ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে এই সংঘর্ষে সংগঠনটির মহাসচিবসহ অন্তত সাতজন শীর্ষ কমান্ডার নিহত হন।

ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা এবং লেবাননে ইসরাইলের সামরিক অভিযান এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

এই হত্যাকাণ্ড হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এটি এমন সময়ে ঘটল, যখন সংগঠনটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo