ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটেছে।
হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রশাসক বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন।
তথ্যসূত্রে জানা গেছে, দুজন পাইলট সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাদেরকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কাবুদারাহাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...
নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

মন্তব্য (০)