• সমগ্র বাংলা

দিনাজপুরে ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারী দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর বড় পরিসরে কর্মী সম্মেলন। এতে ১৪টি সাংগঠনিক শাখার তৃণমূলের ১০ হাজার নেতা কর্মী এবং আশপাশেরসহ প্রায় আড়াই লাখ কর্মী অংশ নেবেন বলে দাবি করেছেন সংগঠনের  নেতারা।

সকাল ১০ টায় শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম। এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের। 

কর্মী সম্মেলনের বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় পাহাড়পুরস্হ নিজস্ব দলীয় কার্যালয়ে গন মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিস্তারিত জানিয়েছেন জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমানে জামায়াতে ইসলামীর জেলা কমিটির সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ এবং কমিটির আমীর সিরাজুস সালেহীন।

জামায়াতে ইসলামীর জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান জানান, ২০০৪ সালে সর্বশেষ কর্মী সম্মেলন করেছিলেন তারা। ২০ বছর পর আগামী ২৫ জানুয়ারী দিনাজপুর গোর-এ শহীদ বড়মাঠে এই প্রথমবারের মত বৃহৎ আকারে কর্মী সম্মেলন আয়োজন করেছেন তারা। সম্মেলনে ১৪টি সাংগঠনিক শাখার তুনমূলের ১০ হাজার নেতাকর্মী এবং পৃথক পর্দায় লক্ষাধিক নারী কর্মীসহ আশপাশের মিলে আড়াই লাখ নেতাকর্মী সমর্থকের উপস্হিতির ব্যবস্হা করেছেন তারা।

এজন্য শতাধিক বাস ট্রাকসহ ছোট বড় মিলিয়ে বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন মোটর সাইকেল আসবে সমাবেশে। এসব নিয়ন্ত্রনে শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করবে ৫ শতের মত স্বেচ্ছাসেবী। মেডিকেল টিম এ্যাম্বুলেন্স প্রয়প্রনালীর ব্যবস্হা থাকবে ভোগান্তি এড়াতে। সুশৃঙ্খলভাবে ভাবে কর্মী সম্মেলন সফল করতে চান তারা। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo