• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় মিধসে অন্তত ১৬ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কোমপাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাধাপ্রাপ্ত হলেও নিখোঁজদের তল্লাশি অব্যাহত আছে। 

আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা। 

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo