• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি সোমবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. সালমা আক্তার, ডা. মোহাম্মদ মোরশেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। এবারের উদ্যোগে ৫ হাজার লিফলেট গ্রাম পর্যায়ে বিতরণ করা হবে, যা জনগণকে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, প্রতিরোধ এবং সময়মত চিকিৎসা গ্রহণের বিষয়ে সচেতন করবে।

এ কর্মশালা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলার মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo