• সমগ্র বাংলা

পাবনায় ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের দুই আরোহী।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ফুলনাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল।

নিহত যুবক বেড়া উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। আহতরা হলেন ওই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান এক মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে আসছিলো। মোটরসাইকেলটি কাশিনাথপুর ফুলবাগান মোড়ে পৌঁছালে নগরবাড়িগামী ইট বোঝাই ভটভটি গাড়ির সাথে সংঘর্ষ হয়।

এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। জামিল ও পরাগের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই জামিল মারা যান। তবে আহত পরাগ পাবনা জেনারেল হাসপাতালে ও ইমরান কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাশিনাথপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল জানান, আজ আমরা বেড়া এলাকা ডিউটিতে ছিলাম, দুর্ঘটনা ঘটেছে শোনা মাত্রই ঘটনাস্থলে এসে ভটভটি এবং মোটরসাইকেল উদ্ধার করে আমিনপুর থানায় হস্তান্তর করেছি। একজন মারা গেছে। দুইজন হাসপাতাল ভর্তি।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo