• উদ্যোক্তা খবর

চাটমোহর ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক কম্বল বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত গরীব মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে চাটমোহর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে পৌর সদরের দরিদ্রদের কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। এর আগে চাটমোহর ফাউন্ডেশন ও দরিদ্র মানুষদের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শাহীন রহমান, দর্পণ টিভি ২৪ এর সম্পাদক প্রকাশক সঞ্জিত চক্রবর্তী সোনা, পরিচালক ও উপস্থাপক রফিক ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাটমোহরের অন্যতম সমন্বয়ক হাসানুজ্জামান সবুজ ও সাজেদুর রহমান সেজান, চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি আসিফ আরাফাত, সহ-সভাপতি মাসুদ পারভেজ (আরিফ), সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সৌরভ কর্মকার, শ্রম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আকাশ সহ শ্রম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মীর নাঈম, কার্যকরী সদস্য: এ্যানি খন্দকার, মহির উদ্দিন, কোহিনূর পারভীন, উপদেষ্টা আফজাল হোসেন, কমল কুমার পাল।

পরে শুক্রবার দিনব্যাপী সংগঠনটি ফৈলজানা, ছাইকোলা, হরিপুর, গুনাইগাছা, মথুরাপুর, বিলচলন ইউনিয়নে এবং পরদিন শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী পার্শ্বডাঙ্গা, ডিবিগ্রাম, মুলগ্রাম, নিমাইচড়া ও হান্ডিয়াল ইউনিয়নে মোট চার শতাধিক কম্বল বিতরণ করে।

মন্তব্য (৩)





image
image
image
image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo