• উদ্যোক্তা খবর

কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (১ জুন) স্থানীয় কৃষি কেন্দ্রে সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ সোমবার (২ জুন) দুপুরে শেষ হয়।  

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক ড. মোছা. ফরিদা পারভীন।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রাসেল আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, প্রকল্পের মনিটরিং অফিসার মো. মাহামুদুল হাসান মুসা,, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসান আলী সহ কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 

প্রশিক্ষণে ৬০ জন কৃষক অংশগ্রহণ করে। এতে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের মসলার উৎপাদন সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। বিশেষত, এলাচ, দারুচিনি, গোলমরিচ, আদা, হলুদ ও মরিচ চাষে কীভাবে উচ্চ ফলনশীল জাত ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যায় সে বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ। তারা বলেন, মসলার উৎপাদন বাড়লে শুধু কৃষকই লাভবান হবেন না, দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।”

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করাই প্রশিক্ষণ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্তব্য (০)





image

‎জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...

image

‎নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার...

image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

  • company_logo