• উদ্যোক্তা খবর

রাণীনগরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খামারিদের সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশুতে কৃত্রিম হরমোন ও স্টেরয়েড ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ করার জন্য স্টেরয়েড ও হরমোন জাতীয় ওষুধ ব্যবহারের ফলে গবাদিপশুর অঙ্গপ্রত্যঙ্গ দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এবং এসব পশুর মাংস খেলে মানবদেহে নানা মারাত্মক রোগের সৃষ্টি হয়। এতে ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা, অকাল বার্ধক্যসহ জটিল স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। বর্তমানে দেশে কৃত্রিম উপায়ে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ করার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। অধিক মুনাফা লাভের আশায় কিছু অসাধু খামারি ও ব্যবসায়ী গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ করতে হরমোন ও স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন। এতে যেমন গরুর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে, তেমনি মানবদেহেও এর ক্ষতিকর  প্রভাব পড়ছে। এসব পশুর মাংস খেলে মানবদেহে নানা মারাত্মক রোগের সৃষ্টি হয়। এতে ক্যান্সার, হরমোনের ভারসাম্যহীনতা, অকাল বার্ধক্যসহ জটিল স্বাস্থ্যঝুঁকি দেখা দেয় এবং শিশুদের অস্বাভাবিক বৃদ্ধি ও বয়ঃসন্ধিকালকে প্রভাবিত করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার বলেন, “সচেতন খামারিই নিরাপদ পশু উৎপাদনের মূল শক্তি। আমরা চাই আসন্ন পবিত্র ঈদুল আযহায় যেন ক্রেতারা স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে পালনকৃত পশু কিনতে পারেন। জনস্বাস্থ্য রক্ষায় এবং নিরাপদ পশু পালন নিশ্চিত করতে সকলের সম্মিলিত সচেতনতা এখন সময়ের দাবি। পশুকে প্রাকৃতিক উপায়ে যথাযথ খাদ্য ও পরিচর্যার মাধ্যমে হৃষ্টপুষ্ট করাই সঠিক পথ। সঠিক মাত্রায় দানাদার খাবার, সবুজ ঘাস, পানি ইত্যাদি সরবরাহ করলে পশু সুস্থ ও স্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। পবিত্র পবিত্র ঈদুল আযহা সামনে রেখে সাধারণ ভোক্তাদের সচেতন হতে হবে। কেনার আগে খোঁজ নিতে হবে পশুটি কীভাবে পালন করা হয়েছে। প্রয়োজনে স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক পরামর্শ নিতে হবে”।

বুধবার বিকেলে মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মিশকাতুল জাবির, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ জান্নাতুল ফেরদৌস। সভায় নারী-পুরুষ মিলে ওই অঞ্চলের অর্ধশতাধিক খামারি অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত খামারিদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং প্রাকৃতিক খাদ্য ব্যবস্থাপনা ও পশুর সুষম পুষ্টি বিষয়ক তথ্য দেওয়া হয়। অংশগ্রহণকারী খামারিরা এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হরমোন অথবা স্টেরয়েড ব্যবহার থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo