• উদ্যোক্তা খবর

নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে কালীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সবুজ পৃথিবী গড়তে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান মেফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাবলু। 

তিনি বলেন, “পরিবেশ বিপর্যয়ের এই সময়ে সবাইকে এগিয়ে এসে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে। গাছ লাগানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।”

কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শুধু গাছ লাগানো নয়, চারাগুলোর সুষ্ঠু পরিচর্যার জন্যও তারা অঙ্গীকারাবদ্ধ। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এই ধারা অব্যাহত রেখে প্রতি মৌসুমেই এমন পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করা হবে।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo