• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে দু’টি কারখানায় আগুন ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি বউ বাজার শান্তিনগর এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায় সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণ আনতে ৬টি ইউনিট কাজ করে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল আল আরেফিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মকর্তরা বলেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি কারখানায় প্রথমে আগুন লাগে। এরপর অল্প কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এতে উভয় কারখানার সকল পণ্য পুড়ে ছাই হয়ে যায়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ৬টি ইউনিট কাজ করেছে। আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলতে পারছি না। তবে কেউ আহত কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo