• সমগ্র বাংলা

রাণীনগরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও চলছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। দেশের নিম্ম ও মধ্যম আয়ের মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় কিছু জরুরী পণ্য স্বল্প মূল্যে পৌছে দিচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম আরো স্বচ্ছ করতে সরকারের পক্ষ থেকে সুবিধাভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য গোলাম মোস্তফা, শুকুর আলী, সাইফুল ইসলাম, অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। সদর ইউনিয়নে মোট ১৫শত ১৯জন সুবিধাভোগীরা টিসিবির স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামী শনিবার বাদ পড়া সুবিধভোগীদের কার্ড বিতরণ করা হবে।

এসময় কার্ড গ্রহণের জন্য বিভিন্ন শ্রেণিপেশার সুবিধাভোগীরা পরিষদ প্রাঙ্গনে ভিড় করেন। তারা দাবী জানান যে আগামীতে যেন এই কার্ডের মাধ্যমে আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে প্রদান করা হয়। এতে করে উর্দ্ধগতির এই বাজার দরে হিশশিম খাওয়া নিম্ম ও স্বল্প আয়ের মানুষরা কিছুটা হলেও স্বস্তি পাবে।
 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo