• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে। নিহত শিক্ষার্থীর নাম অন্তরা (১৬), সে ঢাকার তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নিহত শিক্ষার্থী আমোদপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তরা তার বাবা মায়ের সাথে ঢাকা তেজগাঁওয়ে বসবাস করত। গত ৫ জানুয়ারী তার বাবা বাড়িতে পাঠায়। বাড়িতে এসে একটি কক্ষে একাই ছিল এবং সবার অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনা, এটি একটি মর্মান্তিক ঘটনা। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে নিহতের বড় ভাই শান্ত ভুঁইয়া জানান, সে কিছুদিন ধরে মানসিক চাপ অনুভব করছিল।  

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo