• সমগ্র বাংলা

টাকা না পেয়ে ব্যাংকে আগুন জ্বালিয়ে দিলো ডাকাত!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেড এলাকায় সোনালী ব্যাংক পিএলসি উপ-শাখায় গতরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মূল গেটের তালা ভেঙে নৈশপ্রহরী মাসুদ রানাকে বেঁধে মারধর করে ভোল্ট খোলার চেষ্টা করে ডাকাতদল। পরে ভোল্ট খুলতে ব্যর্থ হলে ব্যাংকের থাকা নথিপত্রে আগুন জ্বালিয়ে দেয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাতেই আগুন নেভানো হয়। এদিকে আহত নৈশ্যপ্রহরী নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নৈশ্যপ্রহরী মাসুদ রানা বলেন, রাত আনুমানিক ৩টার সময় একদল ডাকাত এসে আমার হাত-পা বেঁধে  রাখে। তারা ব্যাংকের ভোল্ট খোলার চেষ্টাও করে। পরে ব্যর্থ হলে আমাকে সিড়ি দিয়ে ফেলে দিয়ে ওরা ব্যাংকে আগুন জ্বালিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আমার হাত-পায়ের বাঁধন খুলে হাসপাতালে ভর্তি করে।

সোনালী ব্যাংক পএলসি উত্তরা ইপিজেড উপ-শাখার সিনিয়র অফিসার আব্দুল মোনায়েম বলেন, গতরাতে একদল ডাকাত এসে নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ডাকাতির পায়তারা চালায়। তারা ব্যর্থ হলে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে আসবাবপত্র, ব্যাংকের বিভিন্ন নথিপত্রসহ কম্পিউটার পুড়ে ভস্পিভূত হয়ে যায়। বর্তমানে ব্যাংকের উর্ব্ধতন কর্তৃপক্ষ ও প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্থ শাখাটি সিলগালা করে রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo