• সমগ্র বাংলা

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয় এবং ওই বাসে থাকা আরও অন্তত ৩০ যাত্রী আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। ঘনকুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে।

এদিকে, সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo