• সমগ্র বাংলা

চাটমোহর পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি আরশেদ, সাধারণ সম্পাদক তাইজুল, সাংগঠনিক সম্পাদক সিন্টু নির্বাচিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল হক সিন্টু নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চাটমোহর আরসিএন এন্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

সভাপতি পদে আসাদুজ্জামান আরশেদ (২৪২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ এম জাকারিয়া পেয়েছেন (২৩০) ভোট। অপর প্রার্থী আনোয়ার হোসেন মাসুম পেয়েছেন (৫) ভোট।

সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল (২৮৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এডভোকেট সাইদুর রহমান পেয়েছেন (১৮১) ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল সিন্টু (২২৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুল মুতালিব প্রামানিক পেয়েছেন (১৪১) ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে রকিবুল ইসলাম মিলু পেয়েছেন (৬২) ভোট ও লিটন আলী পেয়েছেন (২৬) ভোট। 

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মির্জা আজিজুর রহমান রাত আটটায় ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার ছিলেন এ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন খান টিপু, মো. আলাউদ্দিন সরকার। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo