• সমগ্র বাংলা

মুক্তাগাছায় জাকির হোসেন বাবলুর শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু শনিবার মুক্তাগাছা উপজেলার মন্ডলসেন উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। সালমান মটর্সের স্বত্বাধিকারী আরিফ রব্বানীর উদ্যোগে প্রান্তিক পর্যায়ের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জাকির হোসেন বাবলু। 

এতে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, মো. ইউসুফ আলী, মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে গড়া সংগঠন বিএনপি সব সময় দেশের মানুষের পাশে থেকে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে। গণমানুষের কল্যাণের রাজনীতি করে। সে জন্যই দেশের মানুষ বিএনপিকে এত বেশি ভালবাসে। মানুষের ভালবাসায় সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন দেশের শীর্ষ রাজনৈতিক দল ও গণমানুষের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছে। 

এসময় তিনি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়ার আহবান জানান। 

এসময় চার পাঁচ শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo