• সমগ্র বাংলা

গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 রংপুর ব্যুরোঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় করা মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়কে গ্রেপ্তার করেছে  মেট্রোপলিটন পুলিশ। বুধবার (৮জানুয়ারি)দুপৃরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার রাতে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবিএম জাহিদুল ইসলাম বলেন, গত ১৯ জুলাই শহরের সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়ার সবজি ব্যবসায়ী শাহ আলম।তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি শিক্ষক বিমল কুমার রায়। তিনি আরও বলেন, গত বছরের ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে তিনি গুলি ও ককটেল বিস্ফোরণে অংশ নেন এমন দাবি করেন।

এ সময় সবজি বিক্রেতা শাহ্ আলম গুলিবিদ্ধ হয়ে আহত হন।পরে গত ২৪ অক্টোবর মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন তিনি। মামলার এজাহারে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo