• সমগ্র বাংলা

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে বিক্ষোভ করেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধি নির্দেশে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার সব শ্রমিক গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যান। সোমবার সকালে শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক হাসনাত বলেন, অন্য শ্রমিকদের মতো নতুন শ্রমিকদেরও (চাকরিতে এক বছরের কম) বেতন বৃদ্ধি করতে হবে। যারা আগে কাজে যোগ দিয়েছে তারাও যে কাজ করে আমরাও সেই কাজ করি। তাহলে আমাদের কেন বেতন বৃদ্ধি করা হবে না।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, শ্রমিক কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। তবে এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo