ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে ও একটি বিচারাধীন মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।
কারাগার সুত্রে জানা যায়, তিনি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত দুইমাস আগে কারাগারে আসেন। শ্বাসকষ্ট ও ইজমা রোগ জনিত কারনে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, তিনি বিচারাধীন একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে অবস্থার অবনতি হলে আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)