• সমগ্র বাংলা

ফরিদপুরে পাঁচ দিন পর মাটিতে পোঁতা অবস্থায় মিলল গলাকাটা লাশ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোঁতা অবস্থায় মো. কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোজ ছিলেন। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুতে রাখা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে।

সরেজমিনে গেলে নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 রবিবার (৫ জানুয়ারি) ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল জানান, ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, গলাকেটে তাকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo