• সমগ্র বাংলা

শোলাকিয়া ইউনাইটেড মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে শোলাকিয়া ইউনাইটেড ফুটবল একাডেমির উদ্যোগে শোলাকিয়া ইউনাইটেড মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চরশোলাকিয়া কুমুদিনি স্কুল সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আশফাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার মোঃ লায়েক আলী, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আল আমিন, গাছবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ আল মোস্তফা।

উক্ত ফাইনাল খেলায় শোলাকিয়া ইউনাইটেড ফুটবল একাডেমী ২-০ গোলে চংশোলাকিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo