প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ও ট্রাকের চালক এবং বাসের হেলপারসহ দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
বুধবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হল- ট্রাক চালক নুর আলমের বাড়ি মাদারীপুরের শিবচরের বাচামারা গ্রামের নুর আলম ও বাসের হেলপার ঝিনাইদহের সদরের তেতুলবাড়িয়া গ্রামের কাদের মিয়া।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার এস আই তমাল সরকার জানান, সকালে ভাঙ্গা- ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সাথে বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটে। পরেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)