• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে থার্টি-ফাস্টের রাতে সংঘর্ষে যুবক নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার ছেলে। আহতরা হলেন সানি (২০), আপন (২১), এবং রাব্বি (২৫)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের বন্ধু সাব্বির জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭-৮ জন যুবক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত হৃদয়কে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীরা জানান, পাগলা বউ বাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দুটি গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেছিল। পাশাপাশির কনসার্টের কারণে গ্রুপগুলোর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনার পরপরই নারায়ণগঞ্জের র‍্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo