• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে পৃথক স্থান থে‌কে অজ্ঞাত দুই ব‌্যক্তির লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জে পৃথক স্থান থে‌কে অজ্ঞাত দুই ব‌্যক্তির লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মা‌নিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনের পিঠার দোকান থেকে একটি মরদেহটি উদ্ধার করা হয়। 

অপর দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনের পিঠার দোকানের মালিক মো. শহিদ বলেন, রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অপরিচিত এই ব্যক্তিকে তার দোকানের পাশদিয়ে ঘুরাঘুরি করতে দেখেছে সে। পরে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। দোকানের চারপাশ খোলা থাকায় রাতে মনে হয় এই ব্যক্তি দোকানের ভেতর এসে ঘুমিয়েছিল। আজকে সকালের দিকে শুনলাম অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

অপর দিকে উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ  ক্যাম্প এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, পুলিশ মান্নান মোল্লার ভাড়া বাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। এর আগে ২২ তারিখ অজ্ঞাত ব্যক্তিসহ তিনজন মান্নান মোল্লার ভাড়াবাড়ির একটি ইউনিট ভাড়া নেয়। মালিক পক্ষ তাদের ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকে ওই বাসায় তালা ঝুলছিল।

তিনি বলেন, অজ্ঞাত মৃত ব্যক্তি বাসা ভাড়া নেওয়া ব্যক্তিদের একজন। ভাড়া নেওয়া বাসাটি থেকেই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ি মালিককে কোনো জাতীয় পরিচয় পত্র জমা না দেওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, পৃথক দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo