• সমগ্র বাংলা

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ২১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। স্বজনরা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে।

আহতদের পরিবার ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু সাঈদ ও হোসেন আলীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি সমাধানের লক্ষ্যে সীমানা মাপযোগ করতে গিয়ে হোসেন আলীর সাথে সাইজউদ্দিনের কথাকাটাটির এক পর্যায়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। 

ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হন। আহতরা হলেন- হোসেন আলী, হাসেম আলী, রাসেল মিয়া, জাইদুল ইসলাম, ময়জান, সুন্দরী, হালিমা, আনোয়ারা, জবেদা, আছমা। অপর পক্ষের আবু সাঈদ, সাইজ উদ্দিন, শাহালম, শিরিনা, রহিজ আলী, শাজাহান আল, চায়না আক্তার, আছিয়া বেগম, নুরনাহর, কদবানু, রিদয়। আহতদের মধ্যে গুরুত্বর আহত উভয়পক্ষের ১০ জনকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পালটাপালটি মামলার প্রস্তুতি চলছে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ বলেন, এ ঘটনায় কোনোপক্ষেই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo