• সমগ্র বাংলা

রাজারহাটে অটোরিক্স-মটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে অটোরিক্স ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(২৭ডিসেম্বর) আনুমানিক বিকাল ৩টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের পাইবপাড়া বসুনিয়া বাড়ী এলাকায়। ঘটনার পর ঘাতক অটোরিক্স এবং অটো চালককে কেউ আটক করেনি।

দূর্ঘটনায় নিহত যুবকের নাম সুব্রত রায় বাপ্পী(৪২)। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতী এলাকার এটিও সন্তোষ কুমার রায়ের দ্বিতীয় ছেলে। এছাড়া তিনি কালিগঞ্জ উপজেলার কৃণিষ অফিসের অফিস সহকারী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,  শুক্রবার(২৭ডিসেম্বর) আনুমানিক বিকাল ৪টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে সুব্রত রায় বাপ্পী গুরত্বর আহত হয়ে রংপুর মেডিকেলের দিকে কে বা কারা নিয়ে বলে জানা যায়। খবর পেয়ে দ্রুত যোগাযোগ করে আহতের সাথে গেলে কাউনিয়া এলাকায় যেতে না যেতেই বাপ্পী মারা যান। বাপ্পী রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া বসুনিয়ার বাড়ী এলাকায় অটোরিক্সার সাথে মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে গুরত্বর আহত হয়। নিহত বাপ্পী মটরসাইকেল যোগে পাইকপাড়া হয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। নিহত বাপ্পীর পরিবার থেকে রাজারহাট থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo