প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্ড বিএনপি নেতাদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। তবে বিএনপি নেতাদের দাবি, নব্য বিএনপি হয়ে উঠা আওয়ামীলীগের কর্মীরাই তাকে মারধর করে হত্যা করেছে।
নিহত পাবেল ছাত্রদলের সক্রিয় নেতা ছিল এবং আন্দোলন সংগ্রামে মিছিলে সবসময় তাকে দেখা যেত।
জানা যায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে পাবেলের বাড়ির অদূরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ লোকজন নিয়ে হট্টগোল করছিলেন। এসময় আওয়াজ পেয়ে পাবেল হট্টগোল থামাতে এগিয়ে এলে বায়েজিদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পালিয়ে যায় বায়েজিদসহ হামলাকারীরা। বিএনপি নেতাদের দাবি, বায়েজিদের পাশে যারা ছিল এর অধিকাংশই ৫ আগস্টের পর নব্য বিএনপি হয়ে উঠা আওয়ামীলীগের কর্মী ছিল। তারাই হামলায় অংশ নেয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া জানান, তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে এখানে এসে শুনেছি। কে বা কারা মেরেছে তা জানিনা তবে নব্য আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত পরে জানাবেন বলে জানান।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)