• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা হতাহত: জেলেনস্কি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

সোমবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।

জেলেনস্কি বলেন, ‘প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী কুরস্কে উত্তর কোরিয়ার নিহত এবং আহত সেনা সংখ্যা ইতোমধ্যে তিন হাজার অতিক্রম করেছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও কর্মী এবং সরঞ্জাম পাঠাতে পারে। সেইসঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাকে প্রতিহত করার জন্য প্রায় কিছুই না করার জন্য বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রুশ সেনাবাহিনীতে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়ায় আত্মঘাতী ড্রোনসহ আরও সেনা ও অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo