• সমগ্র বাংলা

গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা। এরআগে দুপুর পৌণে দুইটার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শফিকুল ইসলাম (৪৫)। তিনি শেরপুরের ঝিনাইগাতির কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। পেশায় তিনি একজন ঠিকাদার। তবে অপরজনের নাম-পরিচয় জানাতে পারেন পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে মাওনা ফাঁড়ির ইনচার্জ বলেন, শনিবার সকালে শফিকুল কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

এসআই আরো বলেন, শনিবার দুপুরে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের একজনের নামপরিচয় জানা গেলেও অপরজনেরটা জানা যায়নি। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই এসআই।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo