• সমগ্র বাংলা

কালীগঞ্জে বড়দিনের প্রস্তুতিমূলক সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্মদিন তথা শুভ বড়দিন (ক্রিসমাস ডে) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তনিমা আফ্রাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, জামায়াত নেতা এডভোকেট তাজুল ইসলাম, আফতাব উদ্দিন, রাশিদুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ। 

এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, উপজেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীর নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo