• সমগ্র বাংলা

রুপগঞ্জের পূর্বাচলে সুজানার পর এবার কাব্য নামের কিশোরের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে সুজানা নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার সকালে তার পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচ থেকে লেকের পানিতে মোটরসাইকেলের নিচ থেকে তার লাশ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ-গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। তার স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। পরে এদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ শাহিন রশিদ কাব্যের লাশ উদ্ধার করে।

তিনি জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। 

নিহত সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।

পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়েছিল সুজানা। রাতে আর বাসায় ফেরেনি। গণমাধ্যমে একটি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের সাথে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo