• সমগ্র বাংলা

গোপালপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সোমবার  প্রথম প্রহরে, গোপালপুর উপজেলা পরিষদের বিআরডিবি মাঠে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। 

এছাড়াও, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায়, বিআরডিবি মাঠে পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনবক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্রনাথ বিমল, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও, সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় র‍্যালি বের করা হয়। চরচতিলা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo