• সমগ্র বাংলা

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সুর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৬ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ,স্বাস্থ্য বিভাগ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, বীর প্রতীক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন, সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মুর্শেদ, জেলা পরিষদের নির্বাহী মো: ফিরুজুল ইসলাম, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে, সরকারি ও বেসরকারি ভবনসমূহে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেও সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo