• সমগ্র বাংলা

নওগাঁয় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস আজ। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি উদযাপন করে বাঙ্গালী জাতি। সারা দেশের মতো নওগাঁতেও দিনব্যাপী আয়োজনের মধ্যদিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধারাসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।

দিবস উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির প্রথমেই সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর প্রথমে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
 
পরে একে একে পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধারা, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। এছাড়া দিনব্যাপী শহীদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি।

দিনব্যাপী একই কর্মসূচির মধ্যদিয়ে জেলার ১১টি উপজেলায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। এবারই প্রথম প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। স্টল স্থাপনের মাধ্যমে প্রতিটি বিজয় মেলায় স্ব স্ব উপজেলার ইতিহাস ও ঐতিহ্যগুলো সাধারণ মানুষদের কাছে তুলে ধরা হবে এবং মেলায় বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরতে যাত্রাপালাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে বলে জানান রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo