• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে মাদারীপুরের শিবচরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে শিবচরের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার পৌর মার্কেট দক্ষিণ পাশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাজী শরীয়তউল্লাহ (র.) এর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি পীরজাদা হানজালার সভাপতিত্বে সমাবেশে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা সারোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মিথ্যাচার, আগ্রাসন, ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা জানান।

বক্তারা  বলেন, যে ভারতে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ নয়, যে দেশে মসজিদ, মাদ্রাসা নিরাপদ নয়, সেই ভারত যেন আমাদের সংখ্যালঘু নিরাপত্তার শিক্ষা না দেয়। আগে নিজের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। ভারত ইসকনের মাধ্যমে বাংলাদেশ অশান্ত করতে চায়। তাই শিঘ্রই ইসকন নিষিদ্ধ করতে হবে। ভারতে আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে, পতাকা পোড়ানো হয়েছে। এর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo