• সমগ্র বাংলা

পাবনায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় ট্রলির সঙ্গে  মোটরসাইকেলের সংঘর্ষে সোহান হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সোহান সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামের সৌদি প্রবাসী আলতাব হোসেনের ছেলে। সোহান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে টেবুনিয়া-চাটমোহর মহাসড়কের দেবোত্তর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশও স্থানীয়রা জানায়, সোহান মোটরসাইকেল নিয়ে টেবুনিয়া থেকে দেবোত্তর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকেল পাশের খালে পড়ে গিয়ে দুমড়ে মুছড়ে যায়। পরে আটঘরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলটি উদ্ধার করে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ট্রলি আটক করা হয়েছে। তবে টলির চালক পালিয়ে গেছে।’

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo